ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসুখ সারাতে গিয়ে লিভারের ক্ষতি করছেন না তো? ওষুধের ভুলেই বাড়তে পারে বিপদ বিশ্বকাপ ফাইনালের মারামারির শাস্তি, নিষিদ্ধ মেসির চার সতীর্থ-কোচ ৩৩৫ কোটির দুর্গ, রান্নাঘর থেকে ডাইনিংয়ে হাঁটতেই লাগে সাড়ে ৪ মিনিট নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর চূড়ান্ত, কে কোন মন্ত্রণালয়ে শেখ হাসিনা ইস্যুতে আটকে গেলে ক্ষতি বাংলাদেশেরই সত্য ও জনগণের রাজনৈতিক স্পৃহাকে চিরতরে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী লন্ডনে পৌঁছাতেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি সরকারের প্রথম মন্ত্রিসভা রদবদল, নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে শপথ মন্ত্রিসভায় নতুন চার মুখ, একাধিক মন্ত্রণালয়ে রদবদলের আভাস

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে শপথ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করলেন দীর্ঘদিনের বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচন। এতে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ভোট গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।

পরে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নির্বাচিত হওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ অনুযায়ী তাঁকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়।

ভোটের আনুষ্ঠানিকতা শুরু কোরআন তিলাওয়াতে

বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়।

নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দীন প্রথমে ভোটের নিয়ম ও নির্দেশিকা সংসদ সদস্যদের সামনে তুলে ধরেন। এরপর শুরু হয় ভোটগ্রহণ।

৩৪৯ জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার ছিলেন। ভোটগ্রহণ ও গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

বঙ্গভবনের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে রাষ্ট্রপতি হিসেবে নতুন দায়িত্বে যাত্রা শুরু করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে শপথ

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬