ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনা ইস্যুতে আটকে গেলে ক্ষতি বাংলাদেশেরই সত্য ও জনগণের রাজনৈতিক স্পৃহাকে চিরতরে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী লন্ডনে পৌঁছাতেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি সরকারের প্রথম মন্ত্রিসভা রদবদল, নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে শপথ মন্ত্রিসভায় নতুন চার মুখ, একাধিক মন্ত্রণালয়ে রদবদলের আভাস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান শুধু ধোঁয়ায় দমবন্ধ নয়, ‘শিখা ইন’-এর মৃতদের শরীরেও পোড়ার চিহ্ন

সত্য ও জনগণের রাজনৈতিক স্পৃহাকে চিরতরে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সত্য, চিন্তা ও জনগণের রাজনৈতিক স্পৃহাকে শক্তি প্রয়োগ কিংবা আইনি নিষেধাজ্ঞার মাধ্যমে কখনো চিরতরে দমিয়ে রাখা যায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (২১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ও লেখক ইমরুল কায়েসের লেখা ‘তারেক রহমান: নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রকাশনা সংস্থা ‘মাতৃভাষা প্রকাশ’ অনুষ্ঠানের আয়োজন করে।

জহির উদ্দিন স্বপন বলেন, ফ্যাসিবাদী মনোজগৎ সাময়িকভাবে কাউকে নিষিদ্ধ করতে পারে কিংবা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, কিন্তু সত্যকে চিরদিন আটকে রাখা সম্ভব নয়। প্রকৃতি ও স্রষ্টার আইন নিজস্ব গতিতে চলবে বলেও মন্তব্য করেন তিনি।

‘বইটি ঐতিহাসিক সত্যের দস্তাবেজ’

তথ্যমন্ত্রী বলেন, তারেক রহমানকে কেন্দ্র করে লেখা বইটি মূলত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী মানসিকতার বিরুদ্ধে একটি ঐতিহাসিক সত্যের দলিল।

রাজনৈতিক নিপীড়ন ও নানা ধরনের নিষেধাজ্ঞার মধ্যেও তারেক রহমান ও তাঁর পরিবার যে আত্মত্যাগ করেছেন, তা গণতন্ত্রের প্রতি মানুষের আগ্রহ ও রাজনৈতিক স্পৃহাকে আরও শক্তিশালী করেছে বলে মন্তব্য করেন তিনি।

ইতিহাস থেকে স্বৈরশাসকদের শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ইতিহাসে যারা শিক্ষা নেয়নি, তাদের পরিণতি শেষ পর্যন্ত ভয়াবহ হয়েছে। এ প্রসঙ্গে তিনি হিটলারের উদাহরণ টেনে শেখ হাসিনার প্রসঙ্গও উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও যারা ছিলেন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব।

এ ছাড়া বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নু এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।

বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাতৃভাষা প্রকাশের প্রকাশক নেসার উদ্দীন আয়ূব। বইটির লেখক সাংবাদিক ইমরুল কায়েসও অনুষ্ঠানে নিজের অনুভূতি তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সত্য ও জনগণের রাজনৈতিক স্পৃহাকে চিরতরে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬