ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান শুধু ধোঁয়ায় দমবন্ধ নয়, ‘শিখা ইন’-এর মৃতদের শরীরেও পোড়ার চিহ্ন নিত্যপণ্যের বাজারে ফের চাপ, মাছ-মুরগি-ডিমের দামে অস্বস্তি রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ জামায়াত বদলাতে পারে, কিন্তু ইতিহাস বদলাতে পারে না বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ বছর মাঠে গড়াচ্ছে না বিপিএল, বড় পরিবর্তনের ইঙ্গিত বিসিবির রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি ৬ সংসদ সদস্য

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি

জয়নাল আবেদিন
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটে না গিয়ে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলার প্রতি সবাইকে শতভাগ অনুগত থাকতে হবে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ নির্বাচনে অংশ নিলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে বিএনপির হাইকমান্ড ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

দলীয় সূত্র অনুযায়ী, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও সাংগঠনিক কাঠামোকে গুরুত্ব দেওয়া হবে। কোনো পর্যায়ে সিদ্ধান্তে মতবিরোধ দেখা দিলে তা কেন্দ্রীয়ভাবে নিষ্পত্তির উদ্যোগ থাকবে।

তৃণমূল শক্তিশালী করার উদ্যোগ

স্থানীয় নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার কাজও জোরদার করেছে বিএনপি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন তারেক রহমান।

বৈঠকে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং তৃণমূলের নেতাকর্মীদের আরও সক্রিয় করার বিষয়ে আলোচনা হয়। বিএনপি চেয়ারম্যান পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখার দায়িত্বশীল নেতাদের সঙ্গে এমন বৈঠক করছেন বলে জানিয়েছেন রিজভী।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপির এককভাবে মাঠে নামার সিদ্ধান্ত দলটির সাংগঠনিক শক্তি যাচাইয়ের পাশাপাশি তৃণমূল পর্যায়ে নিজেদের অবস্থান আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কৌশল হিসেবে দেখা হচ্ছে।

কেন্দ্রীয় নেতারা মনে করছেন, জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়াই করলে মাঠপর্যায়ে বিএনপির জনপ্রিয়তা ও সাংগঠনিক সক্ষমতার একটি নতুন পরীক্ষা হবে। একই সঙ্গে দলীয় প্রতীকের বাইরে স্থানীয় পর্যায়ে প্রার্থীদের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা কতটা প্রভাব ফেলে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি

সংবাদ প্রকাশের সময় : ০১:৩০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬