বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

- সংবাদ প্রকাশের সময় : ০৮:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ)(৬) ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচিত হওয়ার পর তিনি মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন।
মির্জা ফখরুলের পদত্যাগের পর দলের গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক দায়িত্বে রুহুল কবির রিজভীকে আনার সিদ্ধান্ত নিল বিএনপি। ফলে এখন থেকে দলীয় কর্মকাণ্ডে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।























