ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে দিনে দুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা বনানীতে স্বামীর দাফন শেষে কারাগারে ফিরলেন দীপু মনি প্রয়োজনে জামায়াত-শিবির নিষিদ্ধ করতে হবে: নুরুল হক জাপানে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ভাসানী বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ নির্বাচনী বিরোধ থেকে হত্যার পরিকল্পনা! ১০ বছর পর ৭ জনের মৃত্যুদণ্ড দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট নিউমার্কেটের হোটেলে এত মৃত্যু কীভাবে? ফরেনসিকের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য এক ছাদের নিচে আরবের স্বাদ, বিয়ন্ড বুফেতে জমজমাট ফুড ফেস্টিভ্যাল একাদশে ভর্তির আবেদন ২ সেপ্টেম্বর, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর সাড়ে ৬ হাজার টাকা না দিলে মিলছে না নাগরিক সনদ

বনানীতে স্বামীর দাফন শেষে কারাগারে ফিরলেন দীপু মনি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজের দাফনে অংশ নেওয়ার পর মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপু মনি। ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বৃহস্পতিবার স্বামীর জানাজা ও দাফনে অংশ নেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে তৌফীক নাওয়াজের দাফন সম্পন্ন হয়। বৃষ্টির মধ্যেই বাবা আমিনুর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। পাশেই রয়েছে তার মা খায়রুন নেছার কবর।

দাফনের সময় দীপু মনি ছাড়াও পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন। তাদের মেয়ে দ্বীপান্বিতা নাওয়াজ বাবার কবরে মাটি দেন। পরে বনানী গোরস্তান মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুকের পরিচালনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে স্বামীর জন্য দোয়া চান দীপু মনি।

দাফন ও মোনাজাত শেষে কঠোর নিরাপত্তার মধ্যে কবরস্থান থেকে বের হন দীপু মনি। এরপর তিনি বনানী কবরস্থানে নিজের বাবা এম এ ওয়াদুদের কবর জিয়ারত করেন। এম এ ওয়াদুদ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন।

কবর জিয়ারত শেষে বৃষ্টির মধ্যেই দীপু মনিকে প্রিজন ভ্যানে তোলা হয়। পরে তাকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোলের মেয়াদ ছিল।

এর আগে স্বামীর জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়। স্থানীয় প্রশাসনের অনুমোদনের পর বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

দীপু মনি বর্তমানে বিভিন্ন মামলায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন। চব্বিশের আন্দোলনের পর তাকে গ্রেপ্তার করা হয়।

তার স্বামী তৌফীক নাওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৭৬ বছর বয়সী এই আইনজীবী দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বনানীতে স্বামীর দাফন শেষে কারাগারে ফিরলেন দীপু মনি

সংবাদ প্রকাশের সময় : ০৭:০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬