দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট

- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ভোট গণনা শেষে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন।
সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। দেওয়া সব ভোটই বৈধ হয়েছে।
ফল অনুযায়ী, বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
৩৫ বছর পর আবার ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন
দুপুর ২টায় জাতীয় সংসদের সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে সংসদেই ব্যালট গণনা করা হয়।
একাধিক প্রার্থী থাকায় এবার সরাসরি ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল। এর আগে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল ১৯৯১ সালে।
২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক জীবনে যুক্ত হলো নতুন এক অধ্যায়।
























