ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ বছর মাঠে গড়াচ্ছে না বিপিএল, বড় পরিবর্তনের ইঙ্গিত বিসিবির রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি ৬ সংসদ সদস্য নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপে প্রধানমন্ত্রীর অভিনন্দন যশোরে দিনে দুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা বনানীতে স্বামীর দাফন শেষে কারাগারে ফিরলেন দীপু মনি প্রয়োজনে জামায়াত-শিবির নিষিদ্ধ করতে হবে: নুরুল হক জাপানে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ভাসানী বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ নির্বাচনী বিরোধ থেকে হত্যার পরিকল্পনা! ১০ বছর পর ৭ জনের মৃত্যুদণ্ড দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট নিউমার্কেটের হোটেলে এত মৃত্যু কীভাবে? ফরেনসিকের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি ৬ সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম: ছবি-সংগৃহীত

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনের ভোটার হলেও ভোট দিয়েছেন ৩৪৩ জন। অর্থাৎ ছয়জন সংসদ সদস্য ভোটকেন্দ্রে উপস্থিত হননি।

সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, ভোট না দেওয়া ছয় সংসদ সদস্য হলেন—বিএনপির মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা; জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম; খেলাফত মজলিসের আবুল হাসান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হয়েছেন। সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন।

তবে ছয় সংসদ সদস্যের ভোট না দেওয়ার পেছনে কারণ এক নয়।

বিএনপির মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা অসুস্থতার কারণে ভোট দিতে পারেননি বলে জানা গেছে। ভোটে অনুপস্থিত থাকার বিষয়টি জানিয়ে তাঁরা ভারপ্রাপ্ত স্পিকারের কাছে চিঠিও দিয়েছেন।

অন্যদিকে, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুকও ভোটের সময় সংসদে উপস্থিত ছিলেন না।

জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিসের আবুল হাসান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাও ভোট দেননি।

তবে রুমিন ফারহানার অবস্থান ছিল স্পষ্ট। ভোটদানে বিরত থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এই নির্বাচন অর্থহীন এবং প্রহসনের।’

ফলে রাষ্ট্রপতি নির্বাচনে একদিকে ৩৪৩ সংসদ সদস্যের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেও অন্যদিকে ছয়জনের অনুপস্থিতি ও ভোট না দেওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলাদা করে আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি ৬ সংসদ সদস্য

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬