ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপে প্রধানমন্ত্রীর অভিনন্দন যশোরে দিনে দুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা বনানীতে স্বামীর দাফন শেষে কারাগারে ফিরলেন দীপু মনি প্রয়োজনে জামায়াত-শিবির নিষিদ্ধ করতে হবে: নুরুল হক জাপানে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ভাসানী বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ নির্বাচনী বিরোধ থেকে হত্যার পরিকল্পনা! ১০ বছর পর ৭ জনের মৃত্যুদণ্ড দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট নিউমার্কেটের হোটেলে এত মৃত্যু কীভাবে? ফরেনসিকের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য এক ছাদের নিচে আরবের স্বাদ, বিয়ন্ড বুফেতে জমজমাট ফুড ফেস্টিভ্যাল একাদশে ভর্তির আবেদন ২ সেপ্টেম্বর, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর

যশোরে দিনে দুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে আল-আমিন (২৮) ওরফে পেরেক আলামিন নামে এক যুবককে দিনে দুপুরে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বারান্দিপাড়া লিচুতলা এলাকার বাবুর সেগুনবাগানে এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।

যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আল-আমিনকে লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরো জানান, নিহতের খালাতো ভাই হাসান মরদেহটি আল-আমিনের বলে শনাক্ত করেছেন। কী কারণে এবং কারা আল-আমিনকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে দিনে দুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬