টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আনন্দ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে (১৯ আগস্ট) বুধবার সকালে (১৯ আগস্ট) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আনন্দ মিছিলে দলীয় নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বিএনপি নেতা জিয়াউল হক শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন, টাঙ্গাইল শহর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মামুন খান, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান সজীব, পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আব্দুল্লাহ আল হাসান(তুষার) সহ জেলা ও সকল পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও অন্যান অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন।























