ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ আসনে ফখরুলের উত্তরসূরি কে? যা বললেন ফয়সল আমিন

রুবেল ইসলাম, ঠাকুরগাঁও
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই ঠাকুরগাঁও-১ আসনে তাঁর উত্তরসূরি কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। এমনকি কথিত জনমত জরিপও ছড়িয়ে পড়েছে ফেসবুকে।

আলোচনায় এসেছে মির্জা ফখরুলের বড় মেয়ে, প্রবাসী বিজ্ঞানী ড. শামারুহ মির্জা (সামা) এবং তাঁর ছোট ভাই, জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিনের নাম। তবে এসব আলোচনা ও গুঞ্জনকে এখনই সম্ভাব্য প্রার্থিতা হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন মির্জা ফয়সল আমিন।

বুধবার (১৯ আগস্ট) রাতে জেলার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসন এখনো শূন্য হয়নি। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল জয়ী হয়ে শপথ নেওয়া এবং গেজেট প্রকাশের পরই আসনটি শূন্য হবে। এরপরই উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ের প্রশ্ন আসবে।

ফয়সল আমিন বলেন, একই পরিবারের দুজনের নাম আলোচনায় এলেও তাঁদের কেউই এখনো প্রার্থী নন। দলীয় মনোনয়ন দেওয়ার সময়ও এখনো আসেনি। রাষ্ট্রপতি নির্বাচনের পর মির্জা ফখরুল শপথ নিলে এবং তাঁর সংসদীয় আসন শূন্য হলে তখন দল প্রার্থী ঠিক করবে।

‘পরিবারে এ নিয়ে কোনো আলোচনা হয়নি’

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ও ড. শামারুহ মির্জার নাম আলোচনায় আসা প্রসঙ্গে ফয়সল আমিন বলেন, সামা একজন স্বনামধন্য বিজ্ঞানী। তিনি বিদেশে থাকেন। বাবার নির্বাচনের সময় দেশে এসে মানুষের সঙ্গে মিশেছেন এবং নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। ফলে স্থানীয় মানুষ তাঁকে প্রার্থী হিসেবে চাইতেই পারেন।

অন্যদিকে তিনি নিজে জেলা বিএনপির সভাপতি এবং দীর্ঘদিন ধরে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত। সে কারণেও তাঁর নাম মানুষের আলোচনায় আসতে পারে বলে মনে করেন তিনি।

তবে ফয়সল আমিনের দাবি, পরিবারের মধ্যে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত জনমত জরিপ নিয়েও তাঁরা বিচলিত নন।

তিনি বলেন, এসব গুঞ্জনের কারণে বরং সাধারণ ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন। তাই আসনটি শূন্য হওয়ার আগেই কে প্রার্থী হবেন—এ ধরনের আলোচনা না করাই ভালো।

‘সিদ্ধান্ত নেবেন তারেক রহমান ও দলের নীতিনির্ধারকেরা’

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী কে হবেন, তা সামাজিক যোগাযোগমাধ্যমের জরিপ বা প্রচারণার মাধ্যমে নির্ধারিত হবে না বলেও স্পষ্ট করেন ফয়সল আমিন।

তাঁর ভাষায়, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের নীতিনির্ধারকেরাই শূন্য আসনে প্রার্থী চূড়ান্ত করবেন।

ড. শামারুহ মির্জা প্রসঙ্গে তিনি বলেন, সামা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন; তিনি একজন প্রবাসী বিজ্ঞানী। প্রয়োজন হলে তিনি দেশে আসতে পারেন। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফয়সল আমিন আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের ছবি পাশাপাশি দিয়ে নানা আলোচনা হওয়ায় সামার সঙ্গেও তাঁর কথা হয়েছে। সামাও বিষয়টিকে অপ্রয়োজনীয় আলোচনা হিসেবে দেখছেন বলে জানান তিনি।

‘সামা আসছেন না, ফয়সলই এগিয়ে’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী অবশ্য সম্ভাব্য প্রার্থী হিসেবে ফয়সল আমিনকেই এগিয়ে রাখছেন। তাঁর দাবি, মির্জা ফখরুলের মেয়ে সামা এই মুহূর্তে নির্বাচনে আসছেন না। তিনি অস্ট্রেলিয়ায় থাকেন এবং জেলা বিএনপির সাংগঠনিক কাঠামোর সঙ্গেও সরাসরি যুক্ত নন।

অন্যদিকে মির্জা ফয়সল আমিন দীর্ঘদিনের পরীক্ষিত রাজনীতিবিদ এবং জেলা বিএনপির সভাপতি। তাই আসনটি শূন্য হলে দল শেষ পর্যন্ত তাঁকেই প্রার্থী হিসেবে বিবেচনা করতে পারে বলে আশা প্রকাশ করেন পয়গাম আলী।

তবে শেষ পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনে কে বিএনপির প্রার্থী হচ্ছেন, সেই সিদ্ধান্ত দলীয়ভাবেই হবে—এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বর্তমান আলোচনাকে তাই সম্ভাব্য প্রার্থীদের ঘিরে রাজনৈতিক জল্পনা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুরগাঁও-১ আসনে ফখরুলের উত্তরসূরি কে? যা বললেন ফয়সল আমিন

সংবাদ প্রকাশের সময় : ০৪:১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬