ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি সরকারের প্রথম মন্ত্রিসভা রদবদল, নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে শপথ মন্ত্রিসভায় নতুন চার মুখ, একাধিক মন্ত্রণালয়ে রদবদলের আভাস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান শুধু ধোঁয়ায় দমবন্ধ নয়, ‘শিখা ইন’-এর মৃতদের শরীরেও পোড়ার চিহ্ন নিত্যপণ্যের বাজারে ফের চাপ, মাছ-মুরগি-ডিমের দামে অস্বস্তি রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ জামায়াত বদলাতে পারে, কিন্তু ইতিহাস বদলাতে পারে না

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ শেষে বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদ থেকে দুপুর ১টা ৪৬ মিনিটে সরাসরি শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে যান তিনি।

সেখানে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মির্জা ফখরুল। পরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী।

মির্জা ফখরুলের আগমন ঘিরে সমাধি প্রাঙ্গণের বাইরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি দেখা যায়। নিরাপত্তাবেষ্টনীর বাইরে থাকা নেতা-কর্মীরা হাত নেড়ে তাঁকে শুভেচ্ছা জানান।

আজই রাষ্ট্রপতির শপথ

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

মোট ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফল ঘোষণা করে। পরে গেজেট প্রকাশের মাধ্যমে মির্জা ফখরুলকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তাঁর। শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং সামরিক-বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ছাত্ররাজনীতি থেকে রাষ্ট্রপতির পদে

তৃণমূলের ছাত্ররাজনীতি দিয়ে রাজনৈতিক পথচলা শুরু করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন ছাড়াও সংসদ সদস্য, প্রতিমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।

বিএনপির মহাসচিব হিসেবে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বহুবার দলীয় নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মির্জা ফখরুল। এবার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শপথের কয়েক ঘণ্টা আগে একই সমাধিতে তাঁর শ্রদ্ধা নিবেদন তাঁর রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতীকী মুহূর্ত হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সংবাদ প্রকাশের সময় : ০৩:০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬