ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যুদ্ধের বলি আড়াই হাজারের বেশি শিশু! ভয়ংকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে গত পাঁচ মাসে শুধু ইরানেই ২ হাজার ৫০০–এর বেশি শিশু নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। একই সময়ে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে সংঘাতের কারণে শিশু হতাহতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে বলেও সংস্থাটি উল্লেখ করেছে।

গত শুক্রবার প্রকাশিত ইউনিসেফের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, চলমান সংঘাতের কারণে ইরানসহ প্রতিবেশী কয়েকটি দেশে শিশুদের জীবন চরম ঝুঁকির মুখে পড়েছে। আবাসিক এলাকা, স্কুল ও অন্যান্য বেসামরিক স্থাপনাও হামলার শিকার হচ্ছে। ফলে অনেক শিশু নিহত, আহত কিংবা স্থায়ীভাবে পঙ্গুত্বের শিকার হচ্ছে।

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক আবদুল ফোফানা বলেন, সর্বশেষ ৩০ জুলাই ইরানের কেশম দ্বীপের একটি আবাসিক ভবনে মার্কিন হামলায় দুই বছর বয়সী এক শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হন। ওই ঘটনায় আরও দুই শিশু আহত হয়।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, গত পাঁচ মাসে ইরানে সংঘাতে ৩৮৬ শিশু নিহত এবং ২ হাজার ১১৭ শিশু আহত হয়েছে। সব মিলিয়ে দেশটিতে হতাহত শিশুর সংখ্যা ২ হাজার ৫০০-এর বেশি।

সংস্থাটি আরও জানায়, একই সময়ে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে সংঘাতের কারণে ৪ হাজারের বেশি শিশু নিহত বা আহত হয়েছে। ইউনিসেফের মতে, এসব শিশু কোনো সংঘাতের পক্ষ নয়, তবুও যুদ্ধের সবচেয়ে বড় মূল্য তাদেরই দিতে হচ্ছে।

বিবৃতিতে সংঘাতে জড়িত সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যুদ্ধবিরতিকে অগ্রাধিকার দিয়ে বেসামরিক জনগণ, বিশেষ করে শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে ইউনিসেফ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুদ্ধের বলি আড়াই হাজারের বেশি শিশু! ভয়ংকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

সংবাদ প্রকাশের সময় : ১২:২৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬