ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এতিমখানার অর্থ আত্মসাৎ, মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে পোস্টারিং টাঙ্গাইলে অনিয়মের দায়ে ৪ ক্লিনিক-হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে ভেজাল ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, তিন ফার্মেসিকে জরিমানা তথ্য বিভ্রাট ও অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বোচ্চ মর্যাদা দেয় যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ ছয় মাসের পারফরম্যান্স মূল্যায়ন, বাদ পড়ছেন তিন মন্ত্রী! পাঁচ ধাপে স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য সম্প্রসারণে জোর, সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আলোচনা এক বছরের শিশুর চোখের সামনে ভেঙে গেল পৃথিবী

সিলগালা প্যাথলজি বিভাগ

টাঙ্গাইলে অনিয়মের দায়ে ৪ ক্লিনিক-হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল জেলা শহরের চারটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই সঙ্গে গুরুতর অনিয়মের কারণে একটি হাসপাতালের প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে প্যাথলজিস্টের অনুপস্থিতিতে রোগীর পরীক্ষা-নিরীক্ষা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ওষুধ সংরক্ষণের ফ্রিজে নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখা এবং নষ্ট হয়ে যাওয়া রক্ত সংরক্ষণের মতো বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় পাইলট হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি তাদের প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়। এছাড়া অ্যাপলো হাসপাতালকে ২৫ হাজার টাকা, সেনা কম্বাইন্ড হাসপাতালকে ২৫ হাজার টাকা এবং জনতা ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিদর্শনে অভিযোগগুলোর সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলগালা প্যাথলজি বিভাগ

টাঙ্গাইলে অনিয়মের দায়ে ৪ ক্লিনিক-হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬