ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বোচ্চ মর্যাদা দেয় যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ ছয় মাসের পারফরম্যান্স মূল্যায়ন, বাদ পড়ছেন তিন মন্ত্রী! পাঁচ ধাপে স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য সম্প্রসারণে জোর, সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আলোচনা এক বছরের শিশুর চোখের সামনে ভেঙে গেল পৃথিবী ইরানে নতুন হামলার পরিকল্পনার দাবি, ট্রাম্পকে ঘিরে জোর আলোচনা পুলিশ হবে জনবান্ধব, দলীয় প্রভাবমুক্ত ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন : স্বরাষ্ট্রমন্ত্রী রাজপথ নয়, সংসদেই হোক রাজনৈতিক লড়াই জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: গোপালপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর

বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরুণ উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তারাই বাংলাদেশের ভবিষ্যৎ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং স্টার্টআপ উদ্যোগে তরুণদের পাশে সরকার সবসময় থাকবে।

রোববার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন-২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ‘মিস্ট ম্যাভিরভ’ দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানান, আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রমে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের উদ্ভাবন বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। দেশকে আরও এগিয়ে নিতে গবেষক, উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। যারা প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে চান, তাদের জন্য সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সাক্ষাৎকালে এমআইএসটির শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। তিনি রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও সম্ভাব্য ব্যবহার সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। একই সঙ্গে এর প্রযুক্তিগত উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বিজয়ী দলের সদস্যদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানতে চান। শিক্ষার্থীরা জানান, পড়াশোনা শেষে তারা প্রযুক্তি খাতে কাজ করতে এবং নিজস্ব উদ্ভাবনী উদ্যোগ গড়ে তুলতে আগ্রহী। জবাবে তারেক রহমান বলেন, উদ্ভাবনী স্টার্টআপ প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার তাদের প্রয়োজনীয় সহযোগিতা করবে।

দেশের অর্থনীতিকে আরও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ওষুধশিল্প, ফার্নিচার ও কসমেটিকসের মতো সম্ভাবনাময় খাতের বিকাশে সরকার কাজ করছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ খাতের উন্নয়নে বিদেশে কর্মরত বাংলাদেশি বিশেষজ্ঞদের দেশে ফিরে অবদান রাখার আহ্বানও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি খাতে সবাই নিজ নিজ অবস্থান থেকে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে বাংলাদেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।

উল্লেখ্য, গত ২৩ থেকে ২৯ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন-২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের দলকে পেছনে ফেলে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয়। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানার-আপ এবং আয়োজক কানাডা তৃতীয় স্থান অর্জন করে।

সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং বিজয়ী দলের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬