ঢাকা ১০:০০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি, আইটি ও অবকাঠামো খাতে মার্কিন বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক: তথ্যমন্ত্রী সরকার-ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা প্রধানমন্ত্রীর বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন স্বপ্ন দেখছেন গোবিন্দগঞ্জের নারীরা সাইবার সন্ত্রাস: নাগরিক নিরাপত্তার নতুন চ্যালেঞ্জ দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি গোলাম পরওয়ারের যশোরে বাজুসের খুলনা মতবিনিময়, জুয়েলারি খাতকে রপ্তানিমুখী করার প্রত্যয় নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু, সংস্কারকাজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত বাংলাদেশে বিভেদ সৃষ্টির কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

বেগম খালেদা জিয়া নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৭:১০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নেতৃত্ব ও গণতন্ত্রের ‘মূর্তমান প্রতীক’ আখ্যায়িত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তনে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

শনিবার (১ আগস্ট) রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সায়েমা জেরিন রচিত ‘জুলাই আন্দোলন এবং গুলিবিদ্ধ দুই চোখ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা নির্যাতন ও প্রতিকূলতা মোকাবিলা করেও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আপসহীন অবস্থান বজায় রেখেছেন। এ কারণেই তিনি মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, একটি পুরোনো ব্যবস্থাকে ভেঙে ফেলা এবং নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা এক বিষয় নয়। গঠনপর্বে সৃজনশীলতা, দূরদর্শিতা ও রাজনৈতিক পরিপক্বতার প্রয়োজন হয়। একটি দেশ পরিচালনার জন্য নেতৃত্বের মধ্যে গঠনমূলক চিন্তা ও দায়িত্বশীলতার সমন্বয় থাকা জরুরি।

তিনি বলেন, জনগণের রায়ের মাধ্যমে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তাই সরকারের লক্ষ্য প্রতিহিংসা নয়, বরং একটি সেবামুখী ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক পরিবেশের মধ্যেও কেউ কেউ ফ্যাসিবাদী ভাষা ব্যবহার করে বিভাজনের রাজনীতি উসকে দেওয়ার চেষ্টা করছেন।

সংসদীয় গণতন্ত্রের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, কার্যকর সংসদীয় ব্যবস্থা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। সংসদেই সরকার ও বিরোধী দলের মধ্যে বিতর্ক এবং জবাবদিহিতা নিশ্চিত হওয়া উচিত। সামাজিক যোগাযোগমাধ্যম বা রাজপথে কৃত্রিম উত্তেজনা সৃষ্টি করে বিভেদ তৈরির অপচেষ্টা সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, স্বাধীনতা যুদ্ধের ধারাবাহিকতার অংশ হিসেবেই জুলাইয়ের গণঅভ্যুত্থানকে দেখতে হবে। উভয় সংগ্রামের মূল লক্ষ্য ছিল জনগণের অধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। তাই এ দুই ইতিহাসকে আলাদা করার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। এছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারাও তাদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেগম খালেদা জিয়া নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক: তথ্যমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৭:১০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬