ঢাকা ১১:১১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: গোপালপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রীর আগস্টজুড়ে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা, সাগরে সৃষ্টি হতে পারে একাধিক লঘুচাপ ড. ইউনূস নির্বাচন চাননি, আদায় করা হয়েছে’ : রাশেদ খাঁন গভীর শোক ও শ্রদ্ধায় প্রাচ্যসংঘ পরিবারের দুই সুহৃদকে স্মরণ করলেন বক্তারা দক্ষ ও যোগ্য নাগরিক গড়তে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী টুকু রাজনীতিতে বেয়াদবির সংস্কৃতি তৈরি হয়েছে, এর জবাব দেবে জনগণ’ : মুন্না কৃষি, আইটি ও অবকাঠামো খাতে মার্কিন বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক: তথ্যমন্ত্রী সরকার-ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা প্রধানমন্ত্রীর

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: গোপালপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৫:২১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শিরোপা জিতেছে টাঙ্গাইল সদর উপজেলা একাদশ। ফাইনালে গোপালপুর উপজেলা একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।

শনিবার (১ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনাল ম্যাচটি উপভোগ করেন প্রায় লক্ষাধিক দর্শক।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। উদ্বোধক ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল হক, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মো. আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান এবং টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।

ম্যাচের শুরুতে দুই দলই কিছুটা সতর্ক ও অগোছালো ফুটবল খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খেলা জমে ওঠে। উভয় দলই রক্ষণভাগ মজবুত রেখে পাল্টা আক্রমণের কৌশল নেয়। ফলে প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনো গোলের সুযোগ তৈরি হয়নি।

বিরতির পর জাতীয় দলের তারকা ফুটবলার শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা ও সৌরভ দেওয়ানের আক্রমণে ম্যাচে বাড়তি গতি আসে। ৫৮তম মিনিটে গোপালপুরের ডি-বক্সের বাইরে থেকে সুমন রেজার নেওয়া জোরালো শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় টাঙ্গাইল সদর।

গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় গোপালপুর। রবিউল, মামুন ও সিবি একের পর এক আক্রমণ সাজান। বিশেষ করে প্রায় ৩২ গজ দূর থেকে স্যামুয়েলের নেওয়া শক্তিশালী শট দারুণ দক্ষতায় ফিস্ট করে কর্নারের বিনিময়ে রক্ষা করেন টুর্নামেন্টের সেরা গোলরক্ষক মজনু। এরপর আর কোনো দল গোল করতে না পারায় ১-০ ব্যবধানের জয় নিয়েই শিরোপা নিশ্চিত করে টাঙ্গাইল সদর।

ব্যক্তিগত নৈপুণ্যেও উজ্জ্বল ছিলেন টাঙ্গাইল সদরের অধিনায়ক সুমন রেজা। তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন গোপালপুর উপজেলা একাদশের মারুফ।

ম্যাচ পরিচালনা করেন রেফারি সায়মন। ধারাভাষ্য দেন আব্দুল আলিম ও অনীক রহমান বুলবুল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: গোপালপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৫:২১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬