ঢাকা ১০:২১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগস্টজুড়ে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা, সাগরে সৃষ্টি হতে পারে একাধিক লঘুচাপ ড. ইউনূস নির্বাচন চাননি, আদায় করা হয়েছে’ : রাশেদ খাঁন গভীর শোক ও শ্রদ্ধায় প্রাচ্যসংঘ পরিবারের দুই সুহৃদকে স্মরণ করলেন বক্তারা দক্ষ ও যোগ্য নাগরিক গড়তে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী টুকু রাজনীতিতে বেয়াদবির সংস্কৃতি তৈরি হয়েছে, এর জবাব দেবে জনগণ’ : মুন্না কৃষি, আইটি ও অবকাঠামো খাতে মার্কিন বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক: তথ্যমন্ত্রী সরকার-ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা প্রধানমন্ত্রীর বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন স্বপ্ন দেখছেন গোবিন্দগঞ্জের নারীরা সাইবার সন্ত্রাস: নাগরিক নিরাপত্তার নতুন চ্যালেঞ্জ

ড. ইউনূস নির্বাচন চাননি, আদায় করা হয়েছে’ : রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন আয়োজনের পক্ষে ছিলেন না; বরং রাজনৈতিক চাপ ও আন্দোলনের মুখে নির্বাচন দিতে বাধ্য হয়েছেন।

শনিবার (১ আগস্ট) এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, “অনেকে বলেন, ড. ইউনূস ভালো কাজ করে নির্বাচন দিয়ে গেছেন। কিন্তু নির্বাচন আদায় করে নিতে হয়েছে। তিনি যে নির্বাচন চাইতেন না, তার প্রমাণ হলো দেশের বাইরে গিয়ে তিনি বলেছিলেন—বাংলাদেশে শুধু একটি দল নির্বাচন চায়, আর কেউ চায় না। নির্বাচনের প্রতি যার আন্তরিকতা থাকে, তিনি এমন কথা বলতে পারেন না।”

তিনি আরও বলেন, “দায়িত্ব গ্রহণের আগে হয়তো তাঁর এক ধরনের মানসিকতা ছিল। কিন্তু দায়িত্ব নেওয়ার পর তাঁর মধ্যে ক্ষমতার প্রতি আকর্ষণ তৈরি হয়েছিল।”

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, বর্তমান রাজনৈতিক সংকটের জন্য ড. ইউনূস এবং তার নেতৃত্বাধীন ঐকমত্য কমিশন দায়ী।

তার ভাষায়, “সংকটগুলো ড. ইউনূস এবং তাঁর ঐকমত্য কমিশনের সৃষ্টি। তাই তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ নেই। আমরা চেয়েছিলাম নির্বাচন শেষে সরকার ও বিরোধী দল একসঙ্গে রাষ্ট্র পুনর্গঠনে কাজ করবে। কিন্তু তা সম্ভব হয়নি, কারণ অন্তর্বর্তী সরকারের এক ধরনের চক্রান্ত এবং কয়েকজন উপদেষ্টার ষড়যন্ত্র ছিল। আমি দায়িত্বশীল অবস্থান থেকেই এ কথা বলছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ড. ইউনূস নির্বাচন চাননি, আদায় করা হয়েছে’ : রাশেদ খাঁন

সংবাদ প্রকাশের সময় : ১০:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬