ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসে তিনবারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত ফি শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, জানালেন প্রধানমন্ত্রী কক্সবাজারে কেন বাড়ছে পাহাড় ধস? গবেষণায় উঠে এলো ভয়াবহ চিত্র হত্যার পর ড্রেনে স্কুলছাত্রীর লাশ, যুবককে ফাঁসির দণ্ড আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের প্রচলিত ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে জমা নেওয়ার দাবি জানিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

মাহবুব উদ্দিন খোকন বলেন, দুর্নীতিবাজদের অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনা, মানিলন্ডারিং বন্ধ এবং কালো টাকার উৎস নিয়ন্ত্রণে এ উদ্যোগ নেওয়া যেতে পারে। তিনি প্রস্তাব দেন, ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়ার জন্য এক থেকে দুই মাস সময় দেওয়া হোক।

তিনি বলেন, দেশের অনেক মানুষ ব্যাংকে না রেখে ঘরে বিপুল পরিমাণ নগদ অর্থ রাখছেন। আবার দেশ ছেড়ে যাওয়া অনেকের কাছেও বড় অঙ্কের নগদ অর্থ থাকতে পারে। এসব অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনা গেলে বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতিতে অর্থের প্রবাহ বাড়বে।

সংসদ সদস্য আরও বলেন, যেসব অর্থের বৈধ উৎস দেখানো সম্ভব হবে না, সেগুলো নির্দিষ্ট হারে কর দিয়ে বৈধ করার সুযোগ দেওয়া যেতে পারে।

এ সময় তিনি দেশের ব্যাংকিং খাত নিয়েও প্রশ্ন তুলে বলেন, প্রয়োজনের তুলনায় দেশে ব্যাংকের সংখ্যা বেশি। দুর্বল ব্যাংকগুলোকে জনগণের অর্থ দিয়ে টিকিয়ে না রেখে ব্যাংকের সংখ্যা কমিয়ে খাতকে আরও কার্যকর করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার কথা বলা হলেও বাস্তবে তেমন অর্থ দেশে ফেরেনি। দেশের অর্থনৈতিক পরিবেশ এমন করতে হবে, যাতে মানুষ দেশে অর্থ রাখাকে নিরাপদ মনে করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের দাবি সংসদে

সংবাদ প্রকাশের সময় : ০২:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬