ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যারিস্টার সোলায়মান তুষারের গবেষণামূলক বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন প্রকাশিত জয়পুরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সংসদ সদস্য হওয়ার পর যেসব বিতর্কে জড়ালেন হাসনাত ঐচ্ছিক অনুদানের তালিকায় এমপির মেয়ের নাম, নড়াইলে আলোচনা প্রায় দুই বছর পর ভারতের পর্যটন ভিসা চালু, আবেদন করবেন যেভাবে শতভাগ জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ আর্জেন্টিনার, মেসির ফ্রি-কিকে জাদু নবজন্ম হোক দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রায় ২ কোটি ৪০ লাখ শিশু

জয়পুরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

জয়পুরহাট  প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ এলাকায় বন্দনা রানী (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রাজ কুমার (৩৫) এর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) ভোরে উপজেলার দুর্গাদহ বাজারের  ঢুলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বন্দনা রানী জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ ঢুলিপাড়া গ্রামের বাসিন্দা ও রাজ কুমারের স্ত্রী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে একটি সেলাই মেশিনকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাজ কুমার তার স্ত্রী বন্দনা রানীকে মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।

খবর পেয়ে রোববার সকাল ১০টার দিকে জয়পুরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ  ২৫০ শয্যাবিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।এ ঘটনায় নিহতের স্বামী রাজ কুমারকে আটক করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

সংবাদ প্রকাশের সময় : ০২:২১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬