লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে ২৮ জুন (রোববার) সকালে জেলা সদর হাসপাতালে এই ক্যাম্পেইন উেেদ্বাধন করা হয়। জেলা সিভিল সার্জন ডা: আবু হাসান শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কাজী আবদুল মোমিন, শিশু রোগ বিশেষজ্ঞ ডা: মোরশেদ আলম হিরু প্রমুখ।
জেলা সিভিল সার্জন ডা: আবু হাসান শাহীন সাংবাদিকদের জানান, জেলায় মোট ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ জন শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হবে। এর মধ্যে (৬-১১ মাস) বয়সী ৩৮ হাজার ৯৭৬ জন কে নীল রঙের এবং ১২-৫৯ বয়সী ২ লাখ ৮০ হাজার ৭৮৩ বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৬টি উপজেলার ৫৮ টি ইউনিয়ন ও পৌরসভা সমূহে এই কার্যক্রম চলবে। ১৪৮০ টি কেন্দ্রে ২২২ জন স্বাস্থ্য সহকারী,১৯৪ জন সুপারভাইজার,২৯৬০ জন সেচ্ছাসেবক এই কর্মসূচিতে থাকবে। তিনি ক্যাম্পেইন চলাকালে সকল শিশুকে নিজ এলাকায় টিকাদান কেন্দ্রে নিয়ে ক্যাপসুল খাওয়ানোর আহবান জানান এবং যে কোন ধরনের গুজব সৃষ্টি হলে তার দিকে কান না দেওয়ার সবার প্রতি আহবান জানান।





















