ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শতভাগ জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ আর্জেন্টিনার, মেসির ফ্রি-কিকে জাদু

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসি শুরু একাদশে না থাকলেও জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়ে ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল স্কালোনির দল।

ডালাস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় আর্জেন্টিনা। ১৯ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো।

এরপর ৩১ মিনিটে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন লাওতারো মার্তিনেজ। প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকে আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। পরে ৫৫ মিনিটে বদলি খেলোয়াড় মুসা আল-তামারি গোল করে জর্ডানকে ম্যাচে ফেরার আশা দেখান। এই গোলের মধ্য দিয়েই চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে আর্জেন্টিনা।

এরপর ৬০ মিনিটে মাঠে নামেন অধিনায়ক লিওনেল মেসি। মাঠে নেমেই আক্রমণে গতি বাড়ান তিনি। ম্যাচের ৮০ মিনিটে বক্সের বাইরে ফাউল থেকে পাওয়া ফ্রি-কিকে দুর্দান্ত বাঁকানো শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি।

এটি চলতি বিশ্বকাপে মেসির ষষ্ঠ গোল এবং বিশ্বকাপ ইতিহাসে তার ১৯তম গোল। পাশাপাশি টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য কীর্তিও গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

টানা তিন ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে থেকে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে তিন ম্যাচে হেরে বিশ্বকাপ অভিষেক শেষ করেছে জর্ডান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শতভাগ জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ আর্জেন্টিনার, মেসির ফ্রি-কিকে জাদু

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬