ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঢাকা-বেইজিং সম্পর্ক জোরদারে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশ ও চীনের মধ্যে ২টি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, শিক্ষা, প্রযুক্তি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এসব চুক্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে এসব চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে ঢাকা ও বেইজিং। চুক্তিগুলোর মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি বিনিময় এবং বিভিন্ন উন্নয়ন খাতে অংশীদারত্ব আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, চীনা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করা, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি এগিয়ে নেওয়া এবং চীনা বিনিয়োগ বাড়ানো।

পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা-বেইজিং সম্পর্ক জোরদারে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬