ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা-বেইজিং সম্পর্ক জোরদারে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করছে বড় দলগুলো, বিদায় অনেকের পাবনায় হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র দুই শিশুকে বাঁচাতে গিয়ে মৃত্যু! পুকুরে ডুবে ৩ প্রাণহানি রায়পুরে মা-দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনির শিকার যুবকের মৃত্যু ভূমিকম্পের আগেই ভেনেজুয়েলাকে সতর্ক করল গুগল, কীভাবে মিলল তথ্য? হামে সাড়ে তিন মাসে ৬৯৮ শিশুর মৃত্যু নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ ঘোড়াঘাটে চাকরিতে বয়স জালিয়াতি ও প্রশ্নবিদ্ধ নিয়োগ প্রক্রিয়া ফুটবলপাগল বাংলাদেশ কেন বিশ্ব ফুটবলে এত পিছিয়ে?

নকআউট পর্বে জায়গা নিশ্চিত করছে বড় দলগুলো, বিদায় অনেকের

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে লড়াই যত এগোচ্ছে, ততই পরিষ্কার হচ্ছে নকআউট পর্বের সমীকরণ। একে একে শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করছে শক্তিশালী দলগুলো।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও স্বাগতিক যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দল ইতোমধ্যে জায়গা করে নিয়েছে পরবর্তী রাউন্ডে।

অন্যদিকে, কয়েকটি দলের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে গ্রুপ পর্বেই। হাইতি, তুরস্ক, তিউনিসিয়া, কাতার ও পানামার মতো দলগুলো বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে।

গ্রুপ পর্বের শেষ মুহূর্তে এখন চলছে বাকি দলগুলোর ভাগ্য নির্ধারণের লড়াই। কারা যাবে নকআউটে আর কারা ফিরবে বাড়ি—তা জানতে অপেক্ষা করতে হচ্ছে শেষ ম্যাচগুলোর ফলের দিকে।

নকআউট নিশ্চিত করা দলগুলোর তালিকা:

গ্রুপ এ (মেক্সিকো)

বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করেছে। গত ১৮ জুন দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে তারা শেষ ৩২-এ জায়গা করে নেয়। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছিল মেক্সিকো।

গ্রুপ ডি (যুক্তরাষ্ট্র)

গত ১৯ জুন অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে তারা প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছিল।

গ্রুপ ই (জার্মানি)

গত ২০ জুন আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করে জার্মানি। প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।

গ্রুপ জে (আর্জেন্টিনা)

গত ২২ জুন অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করেন লিওনেল মেসি। এর আগে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ জয়ের ম্যাচেও তিনি হ্যাটট্রিক করেছিলেন। আর্জেন্টিনা গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে।

গ্রুপ আই (ফ্রান্স)

গত ২২ জুন ইরাককে ৩-০ গোলে হারিয়ে নকআউটে ওঠে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করেন। প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছিল ফরাসিরা।

গ্রুপ আই (নরওয়ে)

২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফেলে নরওয়ে। সেই ম্যাচটিতে ইরাককে ৪-১ গোলে হারায়। এরপরেই সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করে তারা।

গ্রুপ কে (কলম্বিয়া)

গত ২৩ জুন ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করে কলম্বিয়া। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছিল তারা।

গ্রুপ বি (সুইজারল্যান্ড)

কানাডাকে ২-১ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করে সুইজারল্যান্ড। ৭ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন।

গ্রুপ বি (বসনিয়া ও হার্জেগোভিনা)

কাতারকে ৩-১ গোলে হারানোর পর সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে শেষ ৩২-এ জায়গা পায় বসনিয়া ও হার্জেগোভিনা।

গ্রুপ সি (ব্রাজিল)

স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করেছে ব্রাজিল। এই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র জোড়া গোল করেন। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গ্রুপ এ (দক্ষিণ আফ্রিকা)

দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠে দক্ষিণ আফ্রিকা।

গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে যেসব দলের তালিকা:

গ্রুপ সি (হাইতি)

বিশ্বকাপ থেকে প্রথম বিদায় নেয় হাইতি। ১৯ জুন ব্রাজিলের কাছে ৩-০ গোলে হারে তারা। প্রথম ম্যাচেও স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল।

গ্রুপ ডি (তুরস্ক)

প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিশ্চিত হয় তুর্কিয়ের। এর আগে অস্ট্রেলিয়ার কাছেও ২-০ গোলে হেরেছিল তারা।

গ্রুপ এফ (তিউনিসিয়া)

২০ জুন জাপানের কাছে ৪-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় তিউনিসিয়া। প্রথম ম্যাচে সুইডেনের কাছেও ৫-১ গোলে হেরেছিল তারা।

গ্রুপ জে (জর্ডান)

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া জর্ডান ২২ জুন আলজেরিয়ার কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয়। প্রথম ম্যাচেও অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছিল।

গ্রুপ এল (পানামা)

২৩ জুন ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয় পরাজয়ে বিদায় নিশ্চিত হয় পানামার। প্রথম ম্যাচেও ঘানার কাছে ১-০ গোলে হেরেছিল তারা।

গ্রুপ বি (কাতার)

২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার গ্রুপের শেষ ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ১ পয়েন্ট নিয়ে তারা গ্রুপের তলানিতে শেষ করে।

গ্রুপ এ (চেক প্রজাতন্ত্র)

মেক্সিকোর কাছে ৩-১ গোলে হেরে শেষ ৩২-এ ওঠার আশা শেষ হয়ে যায় চেক প্রজাতন্ত্র। তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নকআউট পর্বে জায়গা নিশ্চিত করছে বড় দলগুলো, বিদায় অনেকের

সংবাদ প্রকাশের সময় : ০৬:২২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬