ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হামে সাড়ে তিন মাসে ৬৯৮ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪৫ শিশু।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতি নিয়ে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ সময়ে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৫২ শিশু এবং উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮৯৩ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ জুন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬৯৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬০৫ শিশু।

এই সময়ে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৫৩ জনে। তাদের মধ্যে ১১ হাজার ৪৪২ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৮০ হাজার ৪৯৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হামে সাড়ে তিন মাসে ৬৯৮ শিশুর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬