ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পাবনায় হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে আলোচিত খালেক খাঁন হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি আলম প্রামাণিক ওরফে টেম্পু আলম (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহর নির্দেশনায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের অংশ হিসেবে ঈশ্বরদী থানা পুলিশ এ অভিযান চালায়।

গ্রেফতারের পর আসামির দেওয়া তথ্য অনুযায়ী তার বসতবাড়ি ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি তলোয়ার, দুটি ধারালো চাপাতি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে খালেক খাঁন হত্যা চেষ্টা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাবনায় হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬