ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুই শিশুকে বাঁচাতে গিয়ে মৃত্যু! পুকুরে ডুবে ৩ প্রাণহানি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনি এলাকায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে মধ্যপাড়া ভাদুরী বাজার ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মধ্যপাড়া ভাদুরী বাজার এলাকার তৌহিদের স্ত্রী আকলিমা খাতুন (২১), তার চাচাশ্বশুর দুলাল হোসেনের মেয়ে সুরভি আক্তার (৮) ও দুলালি আক্তার (১০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান আকলিমা খাতুন এবং দুই শিশু সুরভি ও দুলালি। গোসলের একপর্যায়ে দুই শিশু পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাদের উদ্ধারে এগিয়ে যান আকলিমা। তবে শিশুদের বাঁচাতে গিয়ে তিনিও পানিতে ডুবে যান।

পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজ করতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পার্বতীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। একই পরিবারের তিন সদস্যের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মরদেহগুলোর সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

স্থানীয়দের ভাষ্য, শিশু দুটিকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারান আকলিমা খাতুন। এই হৃদয়বিদারক ঘটনায় স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই শিশুকে বাঁচাতে গিয়ে মৃত্যু! পুকুরে ডুবে ৩ প্রাণহানি

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬