ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশ্ন ফাঁসের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো ধরনের অপচেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যাতে অন্যরা ভবিষ্যতে এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

বৃহস্পতিবার (২৫ জুন) আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সভার আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। তাহলে বাংলাদেশে বোর্ডভেদে আলাদা প্রশ্নপত্রের প্রয়োজন নেই। প্রশ্ন ফাঁস ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, এক বোর্ডের প্রশ্ন সহজ এবং অন্য বোর্ডের প্রশ্ন কঠিন—এ ধরনের বৈষম্য দূর করতেই এবার এইচএসসি পরীক্ষায় একক ও অভিন্ন প্রশ্নপত্রের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরীক্ষার পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে কোনো পরীক্ষার্থীকে অন্যায় সুবিধা না দেওয়ার নির্দেশ দেন তিনি।

শিক্ষাব্যবস্থার মান উন্নয়নের কথা উল্লেখ করে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের প্রকৃত যোগ্যতা মূল্যায়নের জন্য সরকার কাজ করছে। পড়াশোনার মান ফিরিয়ে আনা এবং পরীক্ষাব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

সভায় বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন উর রশিদ এবং বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুছ আলী সিদ্দিকী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রশ্ন ফাঁসের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: শিক্ষামন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০২:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬