ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শতাব্দীর সবচেয়ে শক্তিশালী কম্পন, ৩৯ সেকেন্ডে পরপর দু’বার ভূমিকম্প,

ভেনেজুয়েলা যেন ধ্বংসস্তূপ!

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহভাবে কেঁপে উঠেছে ভেনেজুয়েলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২ ও ৭.৫। শক্তিশালী এই ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভেনেজুয়েলার ক্যারিবীয় উপকূলের মোরন শহরের পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩ কিলোমিটার গভীরে সৃষ্টি হয় ৭.২ মাত্রার ওই কম্পন।

এর মাত্র ৪০ সেকেন্ড পর একই এলাকায় দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এবার কম্পনের মাত্রা ছিল ৭.৫। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। অনেক বাড়িঘর ধসে পড়েছে, কোথাও কোথাও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের কারণে বেশ কিছু সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, কারাকাসের বেশ কিছু ভবন ভূমিকম্পের সময় দুলছে। আতঙ্কিত মানুষ দ্রুত ভবন ছেড়ে বাইরে বেরিয়ে আসছেন। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ভূমিকম্পের পর অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইল যোগাযোগ ব্যবস্থাও। পরিস্থিতি মোকাবিলায় জরুরি উদ্ধার কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানান, ভূমিকম্পে দেশের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত পরিমাণ জানানো হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, লাতিন আমেরিকা অঞ্চলে সাম্প্রতিক সময়ে এটি অন্যতম শক্তিশালী জোড়া ভূমিকম্পের ঘটনা। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পরই স্পষ্ট হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শতাব্দীর সবচেয়ে শক্তিশালী কম্পন, ৩৯ সেকেন্ডে পরপর দু’বার ভূমিকম্প,

ভেনেজুয়েলা যেন ধ্বংসস্তূপ!

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬