ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে ফিরেই ইতিহাস গড়লেন নেইমার

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ অপেক্ষা ও চোটের শঙ্কা পেরিয়ে অবশেষে ২০২৬ বিশ্বকাপের মঞ্চে ফিরলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। আর ফেরার ম্যাচেই গড়লেন অনন্য এক রেকর্ড। ব্রাজিলের জার্সিতে চারটি ভিন্ন বিশ্বকাপের মূল পর্বে খেলা ফুটবলারদের তালিকায় নাম লেখালেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বুধবার রাতে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামে ব্রাজিল। কাফের চোটের কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দলের বাইরে ছিলেন নেইমার। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে পুরোপুরি ফিট হয়ে দলে ফেরেন তিনি। ম্যাচের ৭৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার সঙ্গে সঙ্গে গ্যালারিতে শুরু হয় নেইমার-বন্দনা।

এর আগে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলেছেন নেইমার। ২০২৬ বিশ্বকাপে মাঠে নামার মধ্য দিয়ে ব্রাজিলের ইতিহাসে মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে চারটি বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়লেন তিনি।

নেইমারের আগে ব্রাজিলের হয়ে এই রেকর্ড ছিল কিংবদন্তি ডিফেন্ডার জালমা সান্তোস, কাফু এবং ফুটবল সম্রাট পেলের দখলে। এবার সেই বিশেষ তালিকায় যুক্ত হলো নেইমারের নাম।

তবে এই প্রত্যাবর্তনের পথটা সহজ ছিল না। হাঁটুর ক্রুসিয়েট লিগামেন্টের গুরুতর চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। কঠিন পুনর্বাসন প্রক্রিয়া শেষে বিশ্বমঞ্চে ফিরে আসা নেইমারের জন্য ছিল বড় এক পরীক্ষা।

নেইমারের ফেরার ম্যাচেই স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। প্রিয় তারকার প্রত্যাবর্তন ও দলের জয়—দুই মিলিয়ে সেলেসাও শিবিরে এখন নতুন উদ্দীপনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বকাপে ফিরেই ইতিহাস গড়লেন নেইমার

সংবাদ প্রকাশের সময় : ১১:২৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬