ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যা প্রত্যাখ্যান ঢাকার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরের ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় ব্যাখ্যা সন্তোষজনক নয় এবং ঘটনাটি ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’।

বুধবার (২৪ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এ মন্তব্য করেন।

তিনি বলেন, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) বৈঠকে ডা. জাহেদ উর রহমান বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন—এ বিষয়টি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “তা সত্ত্বেও দিল্লি বিমানবন্দরে তাকে নিয়ে যে ঘটনা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।”

চলতি মাসের শুরুতে আইওআরএর বৈঠকে যোগ দিতে ভারতে যাওয়ার সময় দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানকে কিছু সময়ের জন্য আটকে রাখা হয়।

এর আগে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে ১৪ জুন ভারতে গিয়েছিলেন। বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। সফরের উদ্দেশ্য নিশ্চিত হওয়ার পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে তিনি নিজ সিদ্ধান্তে ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয়ে ভারতের মন্তব্য প্রসঙ্গে ঢাকার অবস্থান তুলে ধরে এ কে এম শহীদুল করিম বলেন, প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব হলো তার ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি বলেন, বাংলাদেশ সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যসহ দেশের সব নাগরিকের অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু নিয়ে মন্তব্য করেন এবং গাইবান্ধার পলাশবাড়ীতে একটি মন্দির কমপ্লেক্সে রামের মূর্তি নির্মাণ নিয়ে সৃষ্ট বিতর্কের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যা প্রত্যাখ্যান ঢাকার

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬