ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাগেরহাটে দুই মাদক কারবারি আটক

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের ফকিরহাট ও সদর থানা এলাকা পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ১ হাজার ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে দুই মাদক কারবারিকে সাকিবুর হক তামিম (৩৬) ও মোতাহার মোড়লকে (৪৪) আদালতের নির্দেশে করাগারের পাঠানো হয়েছে।

আটক দুই মাদক কারবারির মধ্যে সাকিবুর হক তামিম খুলনা খালিশপুর এলাকার এনামুল হকের ছেলে ও মোতাহার মোড়ল বাগেরহাট সদর উপজেলার কররী গ্রামের মাহতাব মোড়লের ছেলে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে উপজেলার আট্টাকী মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারির সাকিবুল হক তামিমকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তামিমকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি মো. মিজানুর রহমান জানান, বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সদও উপজেলার কররী গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি ও মোতাহার মোড়লকে আটক করা হয়। এঘটনায় মামলা দায়েরের পর মোতাহার মোড়লকে দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাগেরহাটে দুই মাদক কারবারি আটক

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬