ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব  লক্ষ্মীপুরে ২ মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী,  ফিরে পেতে পরিবারের আকুতি কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন, পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় বরণ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কা আবাসন খাতে নতুন করের চাপ, ঝুঁকিতে ৫০ লাখ মানুষের কর্মসংস্থান ঝোপের মধ্যে ১২ মামলার আসামি সাইদের গলাকাটা মরদেহ নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছিলো ডিসি সারওয়ারকে

লক্ষ্মীপুরে ২ মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী,  ফিরে পেতে পরিবারের আকুতি

লক্ষ্মীপুর
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ডিগ্রী শেষ বর্ষের ছাত্রী মুর্শিদা আক্তার নিশি দুই মাস ধরে নিখোঁজ রয়েছে। তার সন্ধানে কাজ করছে পুলিশ। মেয়েকে খুঁজে পেতে আকুতি জানিয়েছেন তার মা ছকিনা বেগম।

এদিকে ২১ দিন আগে ৩ জুন একটি ইমো আইডি থেকে নিশি তার মায়ের সঙ্গে কথা বলেন। তখন নিশি তার মাকে জানিয়েছে, একটি ঘরে তাকে আটকে রাখা হয়েছে। ঘর থেকে বের হতে না পারায় সে কোন জায়গায় আছে তা বলতে পারেনি। বুধবার (২৪ জুন) বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও নিশির সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ডায়েরি সূত্র জানায়, নিশি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুল খালেকের মেয়ে। ২২ এপ্রিল সকালে সে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি।

নিশির বরাত দিয়ে তার মা ছকিনা বলেন, কলেজ যাওয়ার উদ্দেশ্যে নিশি ঘটনার দিন তোরাবগঞ্জ থেকে সিএনজি চালিত অটোরিকশায় উঠে অটোরিকশাটি নষ্ট হয়ে যাওয়ায় তাকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্টা এলাকায় নামিয়ে দেয় চালক। পরে সে অন্য একটি অটোরিকশায় উঠে। সেই অটোরিকশা থেকেই কেউ তার মুখে স্প্রে করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। আমার মেয়েকে আমি ফেরত চাই।

নিশির চাচা আবুল বাশার বলেন, নিশি ইমোতো কল দিয়ে জানিয়েছে তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছে। এক মহিলা তাকে খাবার দিতে আসে। ওই মহিলার মোবাইল থেকে ইমোতে কল দিয়ে তার মাকে বিষয়টি জানিয়েছে। দুই মাস পার হয়ে গেলেও এখনো মেয়েটিকে খুঁজে পাইনি। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিশিকে খুঁজে বের করে দিতে অনুরোধ জানাচ্ছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বলেন, ২২ এপ্রিল কলেজছাত্রী নিশি নিখোঁজ হয়। ২৫ এপ্রিল তার বাবা থানায় নিখোঁজ ডায়েরি করে। মেয়েটি ইমোতে তার মায়ের সঙ্গে প্রায়ই কথা বলে। ইমোতে কথা বলায় সে কোথায় আছে তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ধারণা করা হচ্ছে, সে অপহরণ হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লক্ষ্মীপুরে ২ মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী,  ফিরে পেতে পরিবারের আকুতি

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬