ঢাকা ১২:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুর রহমান শুভ্রসহ চারজনকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (২৪ জুন) সংশ্লিষ্ট আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে একই দিন ভোরে সাজেদুর রহমান শুভ্রকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। আফতাব অটোমোবাইলসের সাবেক এক কর্মকর্তার ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকার প্রথম শ্রম আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

জানা গেছে, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে আইনশৃঙ্খলা বাহিনী তার বাসায় গেলে সিকিউরিটি গার্ডরা গেট না খোলায় প্রথমে ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

আদালতের নথি অনুযায়ী, সাবেক কর্মীর পাওনা আত্মসাতের অভিযোগের মামলায় আফতাব অটোমোবাইলসের চেয়ারম্যান সফিউল ইসলামসহ প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের ছয় কর্মকর্তা এবং প্রতিষ্ঠানটিকে বিবাদী করা হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সাজেদুর রহমান শুভ্রের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারি পরোয়ানায় মামলার অভিযোগের বিস্তারিত উল্লেখ থাকে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন

সংবাদ প্রকাশের সময় : ১১:৩১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬