আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আইনটি বাতিলের নির্দেশনা চেয়ে বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ এ আবেদন করেন।
রিটে আইন সচিবসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। এতে আদালতের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন রহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে না।
রিট আবেদনে বলা হয়েছে, আইনটি যে উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছিল তা ইতোমধ্যে পূরণ হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হয়রানি বা অন্য কোনো উদ্দেশ্যে এ আইনের অপব্যবহার ঠেকানোর প্রয়োজন রয়েছে।
এছাড়া সংবিধানের বিভিন্ন বিধানের সঙ্গে আইনটির অসঙ্গতি রয়েছে দাবি করে রিটে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের সংশ্লিষ্ট অংশকে অবৈধ ও বাতিল ঘোষণার আবেদন জানানো হয়েছে।

















