ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রত্যাবর্তনের রোনালদো, পাঁচ গোলে উড়ল পর্তুগাল

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমালোচনার জবাবটা মাঠেই দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপে টানা ষষ্ঠ আসরে গোলের ইতিহাস গড়লেন পর্তুগিজ মহাতারকা। রোনালদোর জোড়া গোলে ৫-০ ব্যবধানে জয় পেয়েছে পর্তুগাল।

প্রথম একাদশে রোনালদোকে দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন—সিআর সেভেন কি আগের মতো আছেন? কিন্তু ম্যাচের ২১ মিনিটেই সব প্রশ্নের উত্তর দেন তিনি। গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে বিশ্বকাপে টানা ছয় আসরে গোল করা প্রথম ফুটবলার হওয়ার কীর্তি গড়েন রোনালদো।

এর আগে ১৭ মিনিটে নুনো মেন্দেসের ফ্রি-কিক থেকে গোলের পেছনেও বড় ভূমিকা ছিল রোনালদোর। সবাই যখন ভাবছিলেন তিনিই শট নেবেন, তখন হঠাৎ সরে গিয়ে মেন্দেসকে সুযোগ করে দেন তিনি।

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল যোগ করে তারা। আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ানোর পর ৮৭ মিনিটে রাফায়েল লিয়াও করেন দলের পঞ্চম গোল।

ম্যাচজুড়ে রোনালদোর ছিল গোলের ক্ষুধা। কয়েকটি সুযোগ তৈরি করলেও হ্যাটট্রিক পূরণ হয়নি। তবে তার জোড়া গোলেই নিশ্চিত হয়েছে পর্তুগালের নকআউট পর্বের পথ। বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডও এখন এককভাবে রোনালদোর দখলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রত্যাবর্তনের রোনালদো, পাঁচ গোলে উড়ল পর্তুগাল

সংবাদ প্রকাশের সময় : ০১:১৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬