ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লি বিমানবন্দর ঘটনার ব্যাখ্যা দিল ভারত, যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল এবং তিনি কোনো নিষেধাজ্ঞার কারণে নয়, বরং নিজ সিদ্ধান্তেই ঢাকায় ফিরে যান।

মঙ্গলবার (২৩ জুন) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

তিনি বলেন, ১৪ জুন ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে তিনি ভারতে প্রবেশ করেন। তার সফরের উদ্দেশ্য ছিল ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন-এর ২৮তম জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নেওয়া।

জয়সওয়াল আরও জানান, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন প্রক্রিয়ার সময় তাকে রুটিন জিজ্ঞাসাবাদ করা হয় এবং সফরের উদ্দেশ্য যাচাই শেষে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে পরে তিনি নিজ ইচ্ছায় সফর বাতিল করে বাংলাদেশে ফিরে যান।

এর আগে বিমানবন্দরে তাকে কিছু সময় আটকে রাখা হয়েছিল—এমন খবর প্রকাশের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়। মূলত নিরাপত্তা সংক্রান্ত নজরদারি তালিকায় নাম থাকায় প্রাথমিক যাচাই-বাছাই করা হয়েছিল বলে উল্লেখ করে ভারত।

ঘটনাটি নিয়ে দুই দেশের কূটনৈতিক মহলে আলোচনা চললেও ভারতের ব্যাখ্যায় বলা হচ্ছে, এটি নিষেধাজ্ঞা বা প্রত্যাখ্যানের ঘটনা নয়, বরং নিয়মিত ইমিগ্রেশন যাচাই প্রক্রিয়ার অংশ ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিল্লি বিমানবন্দর ঘটনার ব্যাখ্যা দিল ভারত, যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬