ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টিসিবির জন্য ৮১২ কোটি টাকার ডাল-তেল কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর জন্য মসুর ডাল ও ভোজ্য তেল কেনার চারটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব পণ্য কিনতে মোট ব্যয় হবে প্রায় ৮১২ কোটি ৩১ লাখ টাকা।

বুধবার (২৪ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে মসুর ডাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ১০ হাজার টন মসুর ডাল কিনতে ব্যয় হবে ৮১ কোটি ৪৭ লাখ টাকা। এছাড়া প্রতি টন ৫৫৯ মার্কিন ডলার দরে আরও সাড়ে ১২ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, মসুর ডাল কেনার জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে পাঁচটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। কারিগরি মূল্যায়নে সব প্রস্তাব গ্রহণযোগ্য হওয়ায় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়।

এছাড়া টিসিবির মাধ্যমে এক কোটি নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিতরণের জন্য ২ কোটি লিটার পরিশোধিত পাম তেল এবং ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়ানো এবং নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টিসিবির জন্য ৮১২ কোটি টাকার ডাল-তেল কিনছে সরকার

সংবাদ প্রকাশের সময় : ০৭:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬