ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গ্রামীণফোন-টেলিটকসহ ৪ অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের চার মোবাইল অপারেটরের কাছে সরকারের রাজস্ব বাবদ পাওনা রয়েছে প্রায় ১৩ হাজার ১৪৪ কোটি টাকা। বকেয়ার তালিকায় রয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিটকসহ গ্রামীণফোন, রবি আজিয়াটা ও বাংলালিংক।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।

সংসদে মন্ত্রী বলেন, চার মোবাইল অপারেটরের কাছে সরকারের মোট পাওনার মধ্যে টেলিটকের কাছে ৫ হাজার ৯৫৪ কোটি টাকা, গ্রামীণফোনের কাছে ৬ হাজার ১০২ কোটি টাকা, রবি আজিয়াটার কাছে ৬১৫ কোটি টাকা এবং বাংলালিংকের কাছে ৪৭৩ কোটি টাকা বকেয়া রয়েছে।

তিনি জানান, টেলিটকের বকেয়ার মধ্যে রয়েছে লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, স্পেকট্রাম ফি, প্রশাসনিক জরিমানা ও সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থ। এ ছাড়া টেলিটকের ৫ হাজার ৫৫৪ কোটি টাকা ইকুইটি কনভার্সনের আবেদন বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।

গ্রামীণফোনের বিষয়ে মন্ত্রী বলেন, ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি বাবদ বিটিআরসির মোট পাওনা ছিল ৮ হাজার ৪৯৪ কোটি ১ লাখ টাকা। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটি দুই কিস্তিতে ২ হাজার ৩৯২ কোটি ১৯ লাখ টাকা পরিশোধ করেছে। বর্তমানে বকেয়া রয়েছে ৬ হাজার ১০১ কোটি ৮২ লাখ টাকা। বিষয়টি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।

রবি আজিয়াটার বিষয়ে তিনি জানান, অডিট আপত্তি ও পরিশোধিত রেভিনিউ শেয়ারিংয়ের ওপর ভ্যাট বাবদ বিটিআরসির পাওনা ছিল ৬৭৮ কোটি টাকা। আদালতের নির্দেশে রবি পাঁচ কিস্তিতে ১৮৮ কোটি টাকা পরিশোধ করেছে। বাকি অর্থ আদায় নিয়ে আদালতে মামলা চলছে।

বাংলালিংকের ক্ষেত্রে মন্ত্রী জানান, অডিট আপত্তি ও রেভিনিউ শেয়ারিংয়ের ওপর ভ্যাট বাবদ বিটিআরসির মোট পাওনা ৪৭৩ কোটি টাকা। এর মধ্যে প্রতিষ্ঠানটি ৩৮১ কোটি টাকা পরিশোধ করেছে। বাকি অর্থ আদায় সংক্রান্ত বিষয়ও আদালতে বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্রামীণফোন-টেলিটকসহ ৪ অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬