ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রামীণফোন-টেলিটকসহ ৪ অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা খেলাপি ঋণ উদ্ধারে বিদেশি আইনি সহায়তা নিচ্ছে ব্যাংকগুলো ব্যাংক খাত শক্তিশালী করতে বিশ্বব্যাংক দিচ্ছে ৪৫০ মিলিয়ন ডলার সামান্য বৃষ্টিতেই কাদার সাগর, সীমান্তে পৌঁছাতে হিমশিম বিজিবি গাইবান্ধায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে রেস্টুরেন্ট ভাংচুর ও আগুন টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও   নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব  লক্ষ্মীপুরে ২ মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী,  ফিরে পেতে পরিবারের আকুতি কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন, পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ৩৫ মিনিটে হাইস্পিড ট্রেনে চীনের রাজধানীর চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছান তিনি। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বেইজিং রেলস্টেশনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীনের ‘জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস’ (জিএসিসি)-এর মন্ত্রী ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কমিটির সেক্রেটারি সুন মেইজুন।

এ সময় শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়া তুলে দেয়। পরে আনুষ্ঠানিকভাবে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয় তাকে।

স্টেশন থেকে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। বেইজিং সফরকালে তিনি ও তাঁর সফরসঙ্গীরা সেখানেই অবস্থান করবেন।

এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

সফরসঙ্গীদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

বেইজিংয়ে যাওয়ার আগে সকালে দালিয়ানের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।

এর আগে মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে সোমবার সফরসঙ্গীদের নিয়ে চীনের দালিয়ানে পৌঁছান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬