ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে রেস্টুরেন্ট ভাংচুর ও আগুন টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও   নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব  লক্ষ্মীপুরে ২ মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী,  ফিরে পেতে পরিবারের আকুতি কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন, পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় বরণ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কা আবাসন খাতে নতুন করের চাপ, ঝুঁকিতে ৫০ লাখ মানুষের কর্মসংস্থান ঝোপের মধ্যে ১২ মামলার আসামি সাইদের গলাকাটা মরদেহ

টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সেনবাগে এক স্কুলছাত্রকে মারধরের ভিডিও ধারণ করে টিকটকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে।

বুধবার (২৪ জুন) বিকেলে ভিডিওটি স্থানীয়দের নজরে আসে। এর আগে, গত সোমবার ২২ জুন সন্ধ্যায় উপজেলার অর্জুনতলা ইউনিয়নের গোরকাটা এলাকার কাশেম খালাসি বাড়ি সংলগ্ন একটি কালভার্টের ওপর এ ঘটনা ঘটে।

মারধরের শিকার মাশরাফি ইব্রাহীম (১৬) অর্জুনতলা ইউনিয়নের উত্তর গোরকাটা এলাকার সৌদি প্রবাসী নুরুল আজমের ছেলে। তিনি স্থানীয় বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী মাশরাফির অভিযোগ করে বলেন, সোমবার সন্ধ্যায় সেনবাগ বাজার থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে কাদরা ইউনিয়নের ইমনের নেতৃত্বে একদল কিশোর গ্যাং সদস্য তার সাইকেলের গতিরোধ করে। পরে তারা তার কাছে সিগারেট ও টাকা দাবি করে। একপর্যায়ে একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাহির সঙ্গে তার বিরোধ রয়েছে দাবি করে তাকে বেধড়ক চড়-থাপ্পড় শুরু করেন। এ সময় হামলাকারীরা ঘটনার ভিডিও ধারণ করে। যা পরে টিকটকে ছড়িয়ে দেওয়া হয়। পরে বিষয়টি রাহিকে জানালে তিনি জানান, মারধরের ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

 সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো.হযরত আলী মিলন বলেন, ভিডিওটি এখনো পুলিশের নজরে আসেনি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬