ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের ওপর হামলা: জামায়াতের ৪ নেতাকর্মী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার নেতাকর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। দলীয় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন—শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ঘটনার পর জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় গিয়ে তার খোঁজখবর নেন। একই সঙ্গে কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়।

পরে ঘটনার সুষ্ঠু তদন্তে ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বুধবার ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিকদের ওপর হামলা: জামায়াতের ৪ নেতাকর্মী বহিষ্কার

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬