দেলদুয়ার থানা পরিদর্শনে পুলিশ সুপার শামসুল আলম সরকার

- সংবাদ প্রকাশের সময় : ০৮:১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের দেলদুয়ার থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। বুধবার (২৪ জুন) তিনি থানায় গিয়ে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
থানা প্রাঙ্গণে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি দেলদুয়ার থানার চৌকিদার (গ্রাম পুলিশ) সদস্যদের প্যারেড পরিদর্শন করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় তিনি থানায় কর্মরত সদস্যদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয় সম্পর্কে খোঁজ নেন এবং বিধি অনুযায়ী সমাধানের আশ্বাস দেন।
পুলিশ সুপার থানার মালখানা, হাজতখানা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মামলা সংক্রান্ত কার্যক্রম, তদন্তের অগ্রগতি এবং সাধারণ মানুষের সেবা কার্যক্রমসহ সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেনসহ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তারা ও সদস্যরা।





















