ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশি হেফাজতে স্বামী

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটনা ও পারিবারিক কলহের জেরে পাপিয়া খাতুন (৩৪) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীকে জিজ্ঞাসা বাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

‎বুধবার (২৪ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের দোগাছি গ্রামের বিল্ডিংবাড়ি থেকে গলায় ফাঁস নেয়া অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

‎মৃত পাপিয়া ওই এলাকার সৌদি প্রবাসী হুমায়ুন কবীর সরদারের স্ত্রী ও প্রতিবেশী আব্দুর রশিদ শেখের মেয়ে। এক মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ছিলেন তিনি।

‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত কোরবানির ঈদের আগে প্রবাস থেকে ছুটিতে বাড়িতে আসেন হুমায়ুন কবির সরদার। এরপর একটি মেয়ের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে পারিবারিক কলহ সৃষ্টি হয়।

গতকাল মঙ্গলবার (২৩ জুন) তাদের পরিবারের মধ্যে ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। রাতেও চেঁচামেচি শুনতে পায় স্থানীয়রা। এরপর আজ দুপুরে শয়নকক্ষের দরজা ভেঙে গলায় ফাঁস নেয়া অবস্থা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় মেয়ের পরিবার। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পাবনা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রুমের ভিতরে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস নেয়া অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে স্বামীকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশি হেফাজতে স্বামী

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬