ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘে তারেক রহমানের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা নকশা অনুমোদনে ভোগান্তি কমাতে রাজউকে ওয়ানস্টপ সার্ভিস বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রে ভোগান্তির ছায়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মারধর নিষিদ্ধ, মহিলা আবাসিক মাদ্রাসা না রাখার পরামর্শ কূটনৈতিক টানাপড়েনের মাঝেও বাণিজ্যে গতি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ! তদন্তের নির্দেশ ইউএনওর জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রত্যাহারের দাবি ছাত্রশিবিরের

সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টুর বাবা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০২:১৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক আজবেলা পত্রিকার সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টুর পিতা আলহাজ আব্দুল হালিম (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৪ জুন) রাতে ঢাকার সিএমএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম আলহাজ আব্দুল হালিম টাঙ্গাইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাজিপুর এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ কন্যা ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে টাঙ্গাইল পৌরসভার কাজিপুর এলাকার মাদ্রাসা পাড়া গোরস্থানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজায় অংশ নেওয়া ব্যক্তিরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে আলহাজ আব্দুল হালিমের মৃত্যুতে টাঙ্গাইলের সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টুর বাবা মারা গেছেন

সংবাদ প্রকাশের সময় : ০২:১৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬