ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক মামলার বিচারে হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদক নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার পাশাপাশি বিদ্যমান মাদক আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ বর্তমান আইনি কাঠামো দিয়ে মাদক নিয়ন্ত্রণে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছে।

তিনি বলেন, দেশের প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত। বিশেষ করে সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদকের বিস্তারের কারণে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে।

মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের সক্ষমতা নিয়ে তিনি বলেন, মাদকচক্রগুলো আধুনিক অস্ত্র ব্যবহার করলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে প্রয়োজনীয় অস্ত্র নেই। ফলে কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “অনেকটা ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারের মতো অবস্থায় রয়েছে মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্মকর্তারা।”

তিনি জানান, মাদক আইনের সংশোধনের মাধ্যমে নতুন একটি কার্যকর আইনি কাঠামো তৈরি করা হবে, যা সংসদে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মাদক মামলার দীর্ঘসূত্রতা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু ঢাকাতেই প্রায় ৮০ হাজার মাদক মামলা বিচারাধীন রয়েছে। দেশের বিভিন্ন আদালতেও বিপুলসংখ্যক মামলা ঝুলে আছে। এসব মামলার বিচার প্রচলিত ব্যবস্থায় দ্রুত শেষ করা কঠিন।

তিনি বলেন, এ কারণে মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি প্রচলিত আদালতেও বিচার কার্যক্রম চলবে।

অনুষ্ঠানে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসনকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় হবে প্রায় ১ হাজার ৪১৩ কোটি টাকা।

এ ছাড়া বেসরকারি মাদক নিরাময়কেন্দ্রগুলোকে উৎসাহিত করতে ৭৩টি প্রতিষ্ঠানে এক কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে ১৫টি বেসরকারি মাদক পুনর্বাসনকেন্দ্রের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদক মামলার বিচারে হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০২:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬