ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাঁত মাজার পেস্টেই বিষ! জানুন শরীরে কী ক্ষতি হতে পারে আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি, ক্লাস হবে ৩৮ দিন আদালতে খুলছে জাবেদের ‘ছক’: জাল ট্রেড লাইসেন্স,মিথ্যা পরিচয়ে ব্যাংক হিসাব, ২৫ কোটির ঋণ চুল পড়া কমাতে রোজমেরি হেয়ার স্প্রে, ঘরেই তৈরি করুন সহজ উপায়ে তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে ২০২৮ সালে ভোটে লড়বেন ট্রাম্প জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ক্রীড়া, পেশা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ: প্রধানমন্ত্রী যশোরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক, তদন্তে র‌্যাব যশোরে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক ১৬ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: আইনমন্ত্রী সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, তদন্তের আবেদন

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে কোডিন মিশ্রিত সিরাপ উদ্ধার, আটক ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় ২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের সূত্রে জানা যায়, গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশনায় এবং মোঃ ওবাইদুল হক এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) চাঁপাইনবাবগঞ্জের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই (নিঃ) পলাশ চন্দ্র চৌধুরী। তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (১২ জুন ২০২৬) ভোর রাত ০৩টা ২৫ মিনিটে সদর মডেল থানার আওতাধীন পৌর এলাকার রেহাইচর গ্রামে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু টোলঘরের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়।

এসময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩২০ বোতল কোডিন মিশ্রিত কথিত “এসকাফ” ও “চকোপ্লাস” সিরাপ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো শিবগঞ্জ উপজেলার কদমতলা গ্রামের মোঃ তোজাম্মেল আলীর ছেলে মোঃ ইমন আলী (২৫), ও মনাকষা নামোটোলা গ্রামের মৃত অনিল সিংহের ছেলে শ্রী চন্দন সিংহ (২২)

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত কোডিন মিশ্রিত এসব সিরাপ অবৈধভাবে সংগ্রহ ও পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে আরও জানা যায়, মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে কোডিন মিশ্রিত সিরাপ উদ্ধার, আটক ২

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬