ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে চুরি-ডাকাতির আতঙ্ক, রাস্তায় নেমে বিক্ষোভ এলাকাবাসীর

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলমান চুরি-ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার (৩ জুন) সকাল ১১টায় ইউনিয়নের নতুন বেড়ির মাথা এলাকায় চররুহিতা এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানান। বিক্ষোভে অংশগ্রহণকারীরা এলাকায় নিরাপত্তাহীনতা ও আতঙ্কে রয়েছে বলে অভিযোগ করেন।

এতে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য মো. কামাল হোসেন, সফিকুল ইসলাম ঢালী, মমিন উল্যাহ,মহিব আলসিহ আরো অনেকেই।

স্থানীয়দের অভিযোগ, গত ২ মাস ধরে চররুহিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় একাধিক বাড়িতে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে খলিল ব্যাপারির বাড়ি, আহছান উল্লার বাড়ি, মোরশেদ, সাহেদ হোসেন, ইসমাইল সরদার, মোস্তফা হায়দার কেরানি, সাহেব আলী, মৃত খোরশেদ আলম ও মোনাফ হোসেনের বাড়িসহ একাধিক পরিবার চুরির শিকার হয়েছে বলে দাবি করেন তারা।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ডাকাতদল রাতে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের আহত করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হলেও জড়িতরা গ্রেফতার হচ্ছেনা বলেও অভিযোগ তাদের। এছাড়া, চিহ্নিত কিছু আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় তারা এলাকায় প্রকাশ্যে হুমকি দিচ্ছে বলেও দাবি করেন স্থানীয়রা। এতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান তারা। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত আসামিদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর টহল জোরদারের দাবি জানান বিক্ষোভকারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লক্ষ্মীপুরে চুরি-ডাকাতির আতঙ্ক, রাস্তায় নেমে বিক্ষোভ এলাকাবাসীর

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬