ঢাকা ১২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাঁত মাজার পেস্টেই বিষ! জানুন শরীরে কী ক্ষতি হতে পারে আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি, ক্লাস হবে ৩৮ দিন আদালতে খুলছে জাবেদের ‘ছক’: জাল ট্রেড লাইসেন্স,মিথ্যা পরিচয়ে ব্যাংক হিসাব, ২৫ কোটির ঋণ চুল পড়া কমাতে রোজমেরি হেয়ার স্প্রে, ঘরেই তৈরি করুন সহজ উপায়ে তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে ২০২৮ সালে ভোটে লড়বেন ট্রাম্প জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ক্রীড়া, পেশা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ: প্রধানমন্ত্রী যশোরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক, তদন্তে র‌্যাব যশোরে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক ১৬ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: আইনমন্ত্রী সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, তদন্তের আবেদন

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক রিমাণ্ডে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ২০৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে সোমবার (১৪ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে ডিবি।

২০০১ সালে টাঙ্গাইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মত এমপি নির্বাচিত হন আব্দুর রাজ্জাক। এরপর তিনি আওয়ামী লীগের কৃষি সম্পাদক হন। ২০০৮ সালে একই আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। ২০১২ সালে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আলাদা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০১৪ সালের মন্ত্রিসভা থেকে বাদ পড়েন রাজ্জাক।

২০১৬ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলনে দলটির সভাপতিমণ্ডলীর দায়িত্ব পান আবদুর রাজ্জাক। ২০১৮ সালের নির্বাচনের পরে তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। দ্বাদশ নির্বাচনের পরে গঠিত মন্ত্রিসভা থেকে বাদ পড়েন রাজ্জাক। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক রিমাণ্ডে

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪