ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে বিষ দিয়ে মাছ শিকার, শুঁটকি তৈরির আস্তানা ধ্বংস

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের শরণখোলায় নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে বিষ (কীটনাশক) ব্যবহার করে মাছ শিকার এবং তা শুকিয়ে শুঁটকি তৈরির অভিযোগে একটি অবৈধ চক্রের কার্যক্রম ধ্বংস করেছে বনরক্ষীরা।

শনিবার (৫ জুন) বিকেলে পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া ফরেস্ট অফিসের শিয়ালা নদীর অফিস খাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা গহীন বনে পালিয়ে যায়।

বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ঘটনাস্থল থেকে দুই বস্তা শুঁটকি, চার বোতল কীটনাশক, দুটি ডিঙি নৌকা এবং মাছ আহরণ ও শুঁটকি তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে অবৈধভাবে গড়ে তোলা শুঁটকি তৈরির আস্তানা ধ্বংস করা হয়।

চরাপুটিয়া ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদাজ্জামান বলেন, “অসাধু জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে বনে প্রবেশ করে বিষ দিয়ে মাছ শিকার করছিল। পরে সেই মাছ বিশেষভাবে তৈরি মাচায় আগুনের তাপে শুকিয়ে শুঁটকি তৈরি করা হচ্ছিল।”

তিনি আরও জানান, অভিযানের সময় জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, সুন্দরবনের বন্যপ্রাণী ও মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রজনন নিরাপদ রাখতে প্রতিবছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত বনজীবী ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে বিষ দিয়ে মাছ শিকার, শুঁটকি তৈরির আস্তানা ধ্বংস

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬