ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাকে খুঁজতে এসে মিলল পলিথিনে মোড়ানো মরদেহ, মেলেনি মাথা ও পা কম বয়সেই বন্ধ্যাত্বের ঝুঁকি? নারীদের ৩ লক্ষণে সতর্ক হওয়ার পরামর্শ ইনফ্লুয়েঞ্জা ঠেকাতে নতুন আশার আলো, প্রবীণদের জন্য এমআরএনএ ফ্লু টিকা ব্যবহৃত রাখি ডাস্টবিনে ফেলেন? ভুলেও নয়, জেনে নিন কী করা উচিত বেসরকারি জ্বালানি তেল আমদানিতে বিশেষ সুবিধার অভিযোগ ভিত্তিহীন: জ্বালানি বিভাগ শেখ হাসিনা চাইলেই কি দেশে ফিরতে পারবেন? বসুন্ধরায় অ্যামেচার মার্শাল আর্টের জমজমাট আসর ‘হাসিনা কার্ড’ ব্যবহার করে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সব বাধা পেরিয়ে বাস্তবতার নিরিখে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী নীরবে এতিম শিশুদের পাশে সায়েম সোবহান আনভীর

রাজশাহীতে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ২১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৪ টায় রাজশাহী শিশু একাডেমি প্রাঙ্গণে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড:  এরশাদ আলী ঈশা এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো: শরিফুল হক।

এসময় শহীদ জিয়াউর রহমানের স্মরণে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি একজন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী মানুষ ছিলেন। তিনি শিশুদের অনেক ভালোবাসতেন। শিশুদের মেধা বিকাশিত করার জন্য জিয়াউর রহমানের জীবনগাথা অত্যান্ত মূল্যবান।

তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।  এসকল শিশুদের জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত করতে প্রতিনিয়ত এমন আয়োজন করতে হবে তবেই শিশুদের নিয়ে জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিলো যে, আজকের শিশুরাই আগামী দিনে একটি উজ্জ্বল ও স্বাধীন দেশ গড়বে সেটি বাস্তবায়ন হবে।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ। এরপর অতিথিবৃন্দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রাজশাহী শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।###

রাজশাহী শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মো: আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: রফিকুল আলম মৃদুলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, জিয়া পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. মো: এনামুল হক সহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫